ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরিশালে ফেনসিডিল-গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী রফিকসহ গ্রেপ্তার ৫

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী রফিক ওরফে ‘রিফিউজি রফিক’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেল্লাল হোসেনের নেতৃত্বে নগরের আলেকান্দা রিফিউজি কলোনি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রফিকসহ রাব্বি, রানা, মিঠুন মৃধা ও সিফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলেকান্দা রিফিউজি কলোনির বাসিন্দা রফিক দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কীর্তনখোলা নদীর পূর্ব তীরের হিরননগর, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় তার মাদক ব্যবসার বিস্তার রয়েছে বলেও পুলিশের দাবি।

পুলিশ জানায়, রফিকের বিরুদ্ধে বরিশালের কোতয়ালি মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা বিচারাধীন। বিভিন্ন সময়ে মাদকসহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, রফিকের পরিবারের কয়েকজন সদস্যও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক বিক্রির অর্থে আলেকান্দা রিফিউজি কলোনিতে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, অতীতে পুলিশের ওপর হামলা করে রফিক পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। পরে গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর এবারসহ দুইবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর নেতৃত্বে অভিযান চালিয়ে রফিককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে ফেনসিডিল-গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী রফিকসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x