ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

তিন তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, বিএম কলেজছাত্রকে মারধর

বরিশালে ঘটনাস্থল থেকে যুবককে থানায় নিয়েছে পুলিশ

বরিশালে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরের মুন্সিগ্যারেজ এলাকায় তিন তরুণী মিলে ওই যুবককে মারধর করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মারধরের শিকার যুবকের নাম জাবেদ। তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে নগরের গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক তরুণীর অভিযোগ, ২০২০ সালে জাবেদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন বিষয়ে তাকে নানা ধরনের প্রস্তাব দিতেন। এমনকি মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন বলে অভিযোগ করেন তিনি।

ওই তরুণীর দাবি, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে জ্বালানি খরচসহ বিভিন্ন ব্যয়ও তিনি বহন করেছেন। সম্পর্ক চলার একপর্যায়ে জানতে পারেন, জাবেদ একই সময়ে আরও কয়েকজন তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত। পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে জাবেদকে কৌশলে নগরের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে তিন তরুণী একত্রিত হওয়ার পর তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন।

পরে খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যান।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তিন তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, বিএম কলেজছাত্রকে মারধর

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x