ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

 বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টা ২০ মিনিটের দিকে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বারেকের নেতৃত্বে পুলিশের একটি দল কচুয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কচুয়া গ্রামের মো. রত্তন সরদার ওরফে রতন সরদারের ছেলে মো. সোলায়মান সরদার (২৯)কে ১৯৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই বাড়ির হেমায়েত সরদারের ছেলে মো. অলিউল্লাহ (২৬)কে আটক করা হয় আরও ৫ পিস ইয়াবাসহ। দুইজনের কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোলায়মান সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের মধ্যে তিনি ‘মাদক সম্রাট’ নামে পরিচিত বলেও দাবি করেছেন তারা। সোলায়মান ও তার কয়েকজন সহযোগী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সোলায়মানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সোলায়মান সরদার ও তার সহযোগী অলিউল্লাহকে গ্রেপ্তারে বানারীপাড়া থানা পুলিশের অভিযান সফল হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বানারীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x