ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে অপরিচিতদের চলাচল ঘিরে সতর্ক পুলিশ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

পটুয়াখালীর বাউফল উপজেলায় অপরিচিত কিছু ব্যক্তির চলাচলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে থানা পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাউফল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলায় অপরিচিত কয়েকজনের উপস্থিতি ও চলাচলের তথ্য পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অপরিচিত কিছু লোকজনের বাউফলে আসার তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা বা অবস্থান করতে দেখা গেলে নিজেরা কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে দ্রুত পুলিশকে খবর দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এদিকে, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে অপরিচিতদের চলাচল ঘিরে সতর্ক পুলিশ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x