ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনায় ইসলামী আন্দোলনের ৩৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপিকে সভাপতি এবং মাওলানা রেজাউল করীম আকনকে সেক্রেটারি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি। পরে তিনি ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুস শাকুর, সহ-সভাপতি হিসেবে আলহাজ মাওলানা জালাল উদ্দীন কারিমী ও মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ দায়িত্ব পেয়েছেন।

সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন ছাড়াও জয়েন্ট সেক্রেটারি হিসেবে প্রভাষক মাওলানা নুরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাওলানা সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক, প্রচার, দপ্তর, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ ও জনশক্তি, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্য, নির্বাচন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়েছে। কমিটিতে আরও আটজন সদস্য রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুন জানান, জেলা মহিলা ইউনিটের জন্য পৃথকভাবে ১৮ জন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নাম পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নতুন কমিটির মাধ্যমে বরগুনা জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ইসলামী আন্দোলনের ৩৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x