ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবিতে একসঙ্গে ছয় স্থাপনার উদ্বোধন

পবিপ্রবিতে একসঙ্গে ছয় স্থাপনার উদ্বোধন
সংগ্রহীত

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত স্থাপনাগুলোর ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

উদ্বোধন করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র, ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা।

উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উন্নত অবকাঠামোর প্রয়োজন রয়েছে। নতুন স্থাপনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও গতিশীল করবে। একই সঙ্গে নির্মিত অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, পবিপ্রবিতে ভবিষ্যতে আরও নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পবিপ্রবিতে একসঙ্গে ছয় স্থাপনার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
পবিপ্রবিতে একসঙ্গে ছয় স্থাপনার উদ্বোধন
0:00 0:00
1.0x