পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের একটি কাঁচা সড়কে বালু ফেলে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম নূরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পটুয়াখালীর বাউফল উপজেলার ১১ নম্বর দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি ও খলিফাবাড়ি এলাকার কাঁচা সড়কে বালু ফেলার কাজ করা হয়েছে। দীর্ঘদিন ধরে কাঁচা সড়কটি ব্যবহারের ক্ষেত্রে স্থানীয়দের নানা ধরনের ভোগান্তি থাকায় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কিছুটা কমানো এবং সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী রাখার লক্ষ্যেই সড়কের বিভিন্ন অংশে বালু ফেলা হয়। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
বালু ফেলার কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর।
এ সময় মো. রাকিবুল ইসলাম নূর বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দারা বলেন, বালু ফেলার ফলে কাঁচা সড়কটি দিয়ে চলাচলে সাময়িকভাবে সুবিধা হবে। তবে দীর্ঘমেয়াদে এলাকার মানুষের দুর্ভোগ দূর করতে সড়কটির স্থায়ী উন্নয়ন ও সংস্কার প্রয়োজন।
তারা দ্রুত কাঁচা সড়কটির স্থায়ী উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মতামত