ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কুয়াকাটা বা পটুয়াখালীতে বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে: নুর

কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সেখানে অভ্যন্তরীণ বিমান চলাচল চালু করা গেলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের সুবিধা হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আমরা চেষ্টা করছি কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটি বিমানবন্দর তৈরির। সেখানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা গেলে মানুষের অনেক সুবিধা হবে।’

প্রবাসী কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রবাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন তিনি। দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য দেশীয়ভাবে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার আরও সম্প্রসারণের বিষয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের কর্মীরা যেন শুধু নিম্নস্তরের কাজে সীমাবদ্ধ না থাকেন, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চস্তরের পেশাতেও সুযোগ পান, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি দপ্তরে দীর্ঘদিন একই পদে থাকার বিষয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘ সময় একই দায়িত্বে থাকলে অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে প্রভাববলয় বা সিন্ডিকেট তৈরি হওয়ার সুযোগ থাকে। এ কারণে কর্মকর্তাদের নিয়মিত বদলি প্রয়োজন। তাঁর মতে, কোনো কর্মকর্তাকে একই পদে তিন বছরের বেশি রাখা উচিত নয়। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের চর্চার কারণে দেশে রাতারাতি দুর্নীতি ও অনিয়ম পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে এসব কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গত ১৭ বছর দেশে একদলীয় শাসনব্যবস্থা ছিল। নির্বাচনব্যবস্থায় পরিবর্তন আনতে পাঁচ বছর পরপর আন্দোলন করতে হয়েছে। এসব আন্দোলনে সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছে, যার ক্ষতি শেষ পর্যন্ত দেশেরই হয়েছে।

গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জ্বল, গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটা বা পটুয়াখালীতে বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে: নুর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x