ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরিশালে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৮

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে নগরীর শহীদ আব্দুর রাজ্জাক কলোনি (কেডিসি বস্তি), স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হয়। বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার পিপিএমের নেতৃত্বে দক্ষিণ বিভাগ, গোয়েন্দা শাখা ও সদর গ্রেপ্তার বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন।

এদিকে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

বিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নিয়মিত মামলাসহ পূর্বের মামলায় পাঁচজনকে এবং বরিশাল মহানগর অধ্যাদেশের আওতায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিএমপি কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ্ বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এই ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএমপি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৮

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x