ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় জুয়া খেলার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

সংগ্রহীত

পটুয়াখালীর গলাচিপায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. লিমন হাওলাদার (৩৫), পিতা মো. নুরুল ইসলাম হাওলাদার; মো. সান্টু হাওলাদার (৪৫), পিতা মৃত তোজাম্বর আলী হাওলাদার; মো. জুয়েল তালুকদার (৪২), পিতা মৃত আলমাস তালুকদার; মো. ওয়াসিম হাওলাদার (৪২), পিতা মো. রাজ্জাক হাওলাদার এবং মো. খলিলুর রহমান (৩০), পিতা মো. শের আলী হাওলাদার। তারা সবাই গলাচিপা থানাধীন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযান শেষে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: গলাচিপা থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গলাচিপায় জুয়া খেলার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x