ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মহিপুরে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসাশিক্ষক, প্রবাসীসহ স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (১২ আগস্ট) সকালে মহিপুর থানা সদর ইউনিয়নের পাইকবাড়ী স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, নারী ও পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-জমা নিয়ে পুরোনো বিরোধের জেরে ইমরান হোসেন নামে এক ব্যক্তি সম্প্রতি লতিফপুর ও মনোহারপুর এলাকার আটজন নিরীহ মানুষের বিরুদ্ধে মহিপুর থানায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় মাদ্রাসাশিক্ষক মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন ও কয়েকজন প্রবাসীকে জড়ানোয় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন মাওলানা মো. আইয়ুব আলী। তিনি বলেন, মামলার আসামিরা এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত এবং কারও সঙ্গে তাদের ব্যক্তিগত বিরোধ নেই। জমি সংক্রান্ত বিরোধের কারণে সম্মানিত শিক্ষক ও প্রবাসীদের চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগমসহ কয়েকজন বক্তা বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে। কিন্তু সেই বিরোধকে অন্যদিকে নিয়ে নিরীহ মানুষকে মামলায় জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষকসহ সম্মানিত ব্যক্তি ও সাধারণ মানুষকে ভিত্তিহীন মামলায় জড়ানো হলে স্থানীয়দের মধ্যে অনাস্থা তৈরি হয়। তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের দ্রুত মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় করা ওই মামলায় অভিযুক্ত আটজন হলেন—মো. দেলোয়ার হোসেন (৩৭), আব্দুল মতিন গাজী (৩৫), মো. শহিদুল ইসলাম (৩৫), মাওলানা মো. মাহতাব উদ্দিন (৫৫), মো. আলতাফ হোসেন গাজী (৫৫), মো. রাজু খলিফা (২৫), মো. শাহিন মীর (৩৮) ও মঞ্জু হাওলাদার (৩৭)। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

তবে মামলার অভিযোগের সত্যতা এবং আসামিদের বিষয়ে তদন্তকারী সংস্থার চূড়ান্ত কোনো বক্তব্য বা তদন্তের ফল এখনো জানা যায়নি। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সিআইডির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x