ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

সাপের দংশনে প্রাণ গেল গলাচিপার বিএনপি নেতার

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাকির মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন জাকির মৃধা। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পটুয়াখালীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে পটুয়াখালীর উদ্দেশে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা জানান, সাপের কামড়ে আহত জাকির মৃধার রক্তচাপ ও হার্ট রেট অনেক বেশি ছিল। কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়। পরে অ্যান্টিভেনম না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাকে অক্সিজেন দিয়ে পটুয়াখালীতে রেফার করা হয়।

নিহতের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, সাপে কাটার পর দ্রুত জাকিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাপের দংশনে প্রাণ গেল গলাচিপার বিএনপি নেতার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
সম্পাদক: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x