ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

নিষিদ্ধ সংগঠনের প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আট শিক্ষক ও কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুদণ্ডমূলক অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন—প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান নেওয়া এবং বিগত সরকারের সময়ে বিভিন্ন অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আগে থেকেই তদন্ত চলছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই তদন্ত শেষ হওয়ার আগেই অভিযুক্তরা পুনরায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর মাধ্যমে গুরুতর অপরাধে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শৃঙ্খলা বজায় রাখতে দুর্নীতি, অনিয়ম ও যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ সংগঠনের প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x