ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন কর্মসূচি, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ

 ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পুলঘাট বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির রাঙ্গাবালী উপশাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কর্মসূচির অংশ হিসেবে পুলঘাট বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আয়োজকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেন করা সম্ভব। এতে গ্রাহকদের নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমবে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সময় সাশ্রয়ের পাশাপাশি দেশে ক্যাশলেস অর্থনীতির প্রসার ঘটবে।

পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার ব্যবস্থাপক মো. ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন আকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম হাওলাদার এবং মিজানুর রহমান শাহিন। এ ছাড়া পুলঘাট বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করা হয়।

আয়োজকদের আশা, রাঙ্গাবালীর স্থানীয় বাজারগুলোতে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়লে নগদ অর্থনির্ভরতা কমার পাশাপাশি নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন কর্মসূচি, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x