পটুয়াখালী পৌর শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ‘গাজী বাংলা ডাইন এন্ড চুইঝাল’। সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় অতিথি, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বনি আমিন। দীর্ঘদিনের স্বপ্ন, পরিকল্পনা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি এই রেস্টুরেন্টটি গড়ে তুলেছেন। নিজের উদ্যোগে নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে তিনি আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও উদ্যোগ নিয়েছেন।
‘গাজী বাংলা ডাইন এন্ড চুইঝাল’ নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় খাবার ও চুইঝালনির্ভর খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। আধুনিক পরিবেশে মানসম্মত খাবার ও আন্তরিক সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই হবে প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
এদিকে, বনি আমিনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। তাঁরা আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি পটুয়াখালীর খাবারপ্রেমীদের কাছে একটি পরিচিত ও জনপ্রিয় ঠিকানা হয়ে উঠবে।
প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এক শুভাকাঙ্ক্ষী বলেন, অত্যন্ত স্নেহের ছোট ভাই বনি আমিনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফল এই নতুন উদ্যোগ। তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানটির শুভ সূচনায় তিনি আনন্দিত। ব্যবসায়িক জীবনে বনি আমিনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
পটুয়াখালী শহরের প্রাণকেন্দলের কাছাকাছি ছোট চৌরাস্তা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘গাজী বাংলা ডাইন এন্ড চুইঝাল’ নতুন খাবারের অভিজ্ঞতা নিতে আগ্রহী ভোজনরসিকদের জন্য একটি সম্ভাবনাময় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত