ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

উলানিয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া বাজারের চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর।

পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজারের উন্নয়নকাজ দ্রুত, স্বচ্ছতা ও মান বজায় রেখে সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উলানিয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x