ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা, ১৭ মণ্ডপে হবে পূজা

পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

সভায় জানানো হয়, এ বছর কলাপাড়া উপজেলায় মোট ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজার দিনগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উৎসব যেন সবাই আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের বিষয়ে জানানো হয়। পাশাপাশি মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করতে পুলিশের নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া উপজেলার প্রতিটি পূজামণ্ডপকে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপের শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তায় সহযোগিতা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।

প্রস্তুতিমূলক সভায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পূজার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা, ১৭ মণ্ডপে হবে পূজা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x