ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ডেঙ্গুতে নিভে গেল পবিপ্রবির তরুণ শিক্ষার্থীর প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফজলে রাব্বির মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠী, বন্ধু, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রাণবন্ত ও পরিচিত এই তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠী ও বন্ধুরা।

ফজলে রাব্বির বন্ধু মো. তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’

এদিকে ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’

ফজলে রাব্বির মৃত্যুর পর পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করছেন।

একজন তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে নিভে গেল পবিপ্রবির তরুণ শিক্ষার্থীর প্রাণ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x