ফজলে রাব্বির মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠী, বন্ধু, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রাণবন্ত ও পরিচিত এই তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠী ও বন্ধুরা।
ফজলে রাব্বির বন্ধু মো. তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’
এদিকে ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’
ফজলে রাব্বির মৃত্যুর পর পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করছেন।
একজন তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।