ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

এনসিপির পটুয়াখালী কমিটি নিয়ে ছাত্রশক্তির আহ্বায়কের ক্ষোভ নবগঠিত জেলা কমিটি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যানের’ ঘোষণা মিরাজ ইমতিয়াজের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির মধ্যে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। নবগঠিত জেলা কমিটিতে পদায়ন নিয়ে ক্ষোভ জানিয়ে কমিটিকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যানের’ ঘোষণা দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে মিরাজ ইমতিয়াজ দাবি করেন, গত দুই বছর ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রসংসদ ও জাতীয় ছাত্রশক্তির ব্যানারে রাজপথে সক্রিয় থেকে তাঁরা পটুয়াখালীতে এনসিপির রাজনৈতিক ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছেন। তাঁদের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলটির পরিচিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে তাঁর অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমকে উপেক্ষা করে ৩০ বছরের কম বয়সী এবং তাঁর ভাষায় ‘অনভিজ্ঞ’ ব্যক্তিদের জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের পটুয়াখালীর রাজনীতিতে দৃশ্যমান অবদান নেই এবং রাজপথে সাধারণ মানুষের কাছেও তাঁদের পরিচিতি নেই বলে দাবি করেন তিনি।

নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হামলা-মামলা, সাইবার হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ার কথাও স্ট্যাটাসে উল্লেখ করেন মিরাজ ইমতিয়াজ। তাঁর দাবি, সংগঠন ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে গিয়ে নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে নানা চাপ ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

এ অবস্থায় ‘অনভিজ্ঞ নেতৃত্ব’ মেনে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সংগঠনের ভেতরে ব্যক্তিস্বার্থে বিভাজন কিংবা কোরাম তৈরির চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন এই ছাত্রনেতা।

মিরাজ ইমতিয়াজের স্ট্যাটাস প্রকাশের পর পটুয়াখালীর স্থানীয় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন কর্মসূচিতে মিরাজ ইমতিয়াজকে জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে নবগঠিত জেলা কমিটি নিয়ে মিরাজ ইমতিয়াজের অভিযোগের বিষয়ে এনসিপি পটুয়াখালী জেলা কমিটির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির পটুয়াখালী কমিটি নিয়ে ছাত্রশক্তির আহ্বায়কের ক্ষোভ নবগঠিত জেলা কমিটি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যানের’ ঘোষণা মিরাজ ইমতিয়াজের

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x