ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ৩ স্কুলের ৮০ শিক্ষার্থী পেল বৃত্তি, সনদ ও পুরস্কার

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাক-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলার ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, বৃত্তি ও বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেনেসাঁ আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল এবং রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের মোট ৫৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান। পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ রাসেল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেফা ইসলাম এবং পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জুবাযের মামুন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষার পাশাপাশি উৎসাহ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও ভবিষ্যতে আরও ভালো করার আগ্রহ তৈরি হয়।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোমলমতি শিশুদের মেধার সার্বিক বিকাশ ও নৈতিক গঠনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা ৮০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরাও তাদের সন্তানদের এমন অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ৩ স্কুলের ৮০ শিক্ষার্থী পেল বৃত্তি, সনদ ও পুরস্কার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x