ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল হাসানের নেতৃত্বে একটি দল বরগুনা জেলা স্টেডিয়ামের সামনে পুকুরপাড়ের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. মিলন শিকদারকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বরগুনা সদর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গগন শিশু সদনের বিপরীতে একটি টিনশেড ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে মিলনের ভাড়া বাসার সামনের কক্ষের বিছানার তোষকের ভেতর থেকে আরও ১০৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় মিলনের স্ত্রী ছনিয়া এবং মো. মনির হাওলাদার নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. মিলন শিকদার, তার স্ত্রী ছনিয়া এবং একই জেলার ৪ নম্বর ওয়ার্ড জাকিরতবক এলাকার মো. মনির হাওলাদার।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে। অপরাধমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x