ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বিএনপির বর্তমান ধারায় পাঁচ বছর ক্ষমতায় থাকা কঠিন: পটুয়াখালীতে সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিএনপি বর্তমানে যেভাবে দল পরিচালনা করছে, তাতে আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী থাকা তাদের জন্য কঠিন হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে তার মূল্য দিতে হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্জিস আলম বলেন, বিএনপিকে এনসিপি অন্য রাজনৈতিক দলের তুলনায় আলাদাভাবে বিবেচনা করবে। তবে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে দলীয় পরিচয়কে ছাড় দেওয়া হবে না। বিএনপি যদি অতীতের মতো একটি ‘পোষ্য বিরোধী দল’ হিসেবে থাকার মানসিকতা নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে সে সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির কেউ চাঁদাবাজি করলে আমরা তাকে চাঁদাবাজ বলব। কেউ জমি দখল করলে তাকে দখলদার বলব। ক্ষমতার অপব্যবহার করলে সেটিও প্রকাশ্যে বলা হবে। রাতের আঁধারে কেউ মাদকের সেল্টার দিলে তাকেও মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হবে। প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, গত ছয় মাসে বিএনপি যে পরিমাণ জনসমর্থন অর্জন করতে পারত এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী যেসব কাজ করার সুযোগ ছিল, তার অনেক কিছুই তারা করতে পারেনি। এর ফলে দলটি ধীরে ধীরে জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সার্জিস আলম বলেন, ‘বিএনপি যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।’ জনগণের আস্থা ধরে রাখতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও স্বৈরাচারী দল। তাদের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। তার ভাষায়, ‘আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে দাফন হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ ২০২৪ সালের আন্দোলনে মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। আলেমদের হত্যার পাশাপাশি মোদি-বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক অধিকার দাবি করায় গুলি করে মানুষ হত্যার অভিযোগও করেন তিনি।

প্রশাসন ও বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে পরিচালনা করা প্রয়োজন। প্রশাসন ও বিচার বিভাগে রাজনৈতিক প্রভাব থাকলে সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাতেও নিন্দা জানান এনসিপির মুখ্য সংগঠক। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সার্জিস আলম। তিনি অভিযোগ করেন, লোডশেডিংকে কেন্দ্র করে বিএনপি সরকারের একটি পক্ষ নিজেদের ‘পকেট ভারী’ করছে। জ্বালানি খাতে যে অরাজকতা তৈরি হয়েছে, সেটিকে সরকারের অদক্ষতার প্রমাণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলীয় নেতা মহিউদ্দিন রনিসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিএনপির বর্তমান ধারায় পাঁচ বছর ক্ষমতায় থাকা কঠিন: পটুয়াখালীতে সার্জিস আলম

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x