ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে র‍্যালিটি বের হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি গলাচিপা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়।

পরে প্রশাসনিক ভবনের মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম ভিত্তি হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। শুধু বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই হবে না, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকেও মৌলিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি কর্মমুখী ও জীবনঘনিষ্ঠ শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম।

বক্তারা আরও বলেন, সাক্ষরতা মানুষের জ্ঞান অর্জনের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে। একজন সাক্ষর মানুষ ব্যক্তিজীবনে যেমন বিভিন্ন সিদ্ধান্ত আরও সচেতনভাবে নিতে পারেন, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পান। তাই নিরক্ষরতা দূর করার বিষয়টি কেবল শিক্ষা বিভাগের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভরতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রাথমিক সাক্ষরতার পাশাপাশি ডিজিটাল ও জীবনমুখী শিক্ষার প্রসারও জরুরি। শিক্ষা মানুষের দক্ষতা বাড়ায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং দারিদ্র্য ও বৈষম্য কমাতে সহায়তা করে। ফলে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সাক্ষরতার বিকল্প নেই।

দিবসটির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে—এ লক্ষ্যেই নিরক্ষরতা দূরীকরণ ও গণসচেতনতা বাড়ানোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা গেলে গলাচিপাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x