ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই তরুণ আলেমের প্রাণ

বন্ধুর বাইকে মোবাইল ফোন কিনতে ঢাকায় গিয়েছিলেন দুই তরুণ আলেম। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার ও স্বজনদের মধ্যে।

নিহতরা হলেন বরিশালের গৌরনদীর সালাউদ্দিন ও পটুয়াখালী ছোট বিঘাই পেয়ারপুরের আরিফ। সোমবার (৭ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আউরামাঠ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই বন্ধু একসঙ্গে মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে ঢাকায় যান। সালাউদ্দিন নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে আউরামাঠ ব্রিজের কাছে দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত আরিফকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে ভাঙ্গা হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বজনরা জানান, সালাউদ্দিন ও আরিফের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা একে অপরের অত্যন্ত কাছের ও প্রিয় মানুষ ছিলেন। একসঙ্গে ঢাকায় যাওয়া দুই বন্ধু ফেরার পথেই একই দুর্ঘটনায় প্রাণ হারানোয় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

এদিকে, দুই তরুণের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “এভাবে অল্প বয়সে একটি ছেলে চলে যাবে, তা ভাবতেও পারিনি।”

দুই বন্ধুর একসঙ্গে চলে যাওয়া পরিবার ও এলাকাবাসীর মনে গভীর শূন্যতা তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই তরুণ আলেমের প্রাণ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x