ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন আটক

বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন আটক
বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আব্দুল মন্নানের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

পুলিশ মিডিয়া সেল, ভোলার দেওয়া তথ্যমতে, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

আটক আব্দুল মন্নান টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাদশা মিয়া।

পুলিশ জানায়, অভিযানে আব্দুল মন্নানের কাছ থেকে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন আটক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন আটক
0:00 0:00
1.0x