পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজে আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আছাদুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. দেলোয়ার জাহান, সহকারী অধ্যাপক গোলাম রহমান, সহকারী অধ্যাপক মো. ফারুক, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান এবং বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শামীম আহম্মদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহিনুর আক্তার ও চাদনি খানম।
বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সা.) সারা বিশ্বের শ্রেষ্ঠ ও অদ্বিতীয় নেতা। তাঁর আদর্শ, নীতি ও বাণী অনুসরণ করা সবার জন্য আবশ্যক। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
আলোচনা সভা শেষে হামদ-নাতে রাসুল (সা.), স্বরচিত কবিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার।
হামদ-নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ফারিয়া আফরিন রিয়া, মারুফা আক্তার ও আয়শা আক্তার।
স্বরচিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ী হন রহিমা খাতুন, মো. সোহান ও উম্মে কারিমা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী হলেন মোসাঃ হাফসা, জামিলা আক্তার ও ফারিয়া আফরিন রিয়া।
পরে লতিফ স্কুল রোডস্থ বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শামীম আহম্মদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত