ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

মির্জাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজন

পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতেই সকালে উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর পরিবেশ সুরক্ষার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

দিনের শেষভাগে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সদস্য মোশতাক আহমেদ পিনু এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানউল্লাহ পিন্টু।

সভায় বক্তারা বিএনপিকে জনগণের অধিকার আদায়ের সংগঠন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের ইতিহাস স্মরণ করে তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মির্জাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x