ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণের দাবিতে অনশনে বসেছেন প্রায় ১৩০ শিক্ষার্থী।

সোমবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

এর আগে রোববার রাতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হককে অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী অনশনে বসেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা চলছে। এর পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ, সেশনজটসহ নানা সমস্যার কারণে তাদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের আরও দাবি, ২০১৭ সালে বিভাগটির কার্যক্রম শুরু হলেও এত দীর্ঘ সময়ের মধ্যে মাত্র দুটি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এ কারণে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মো. নাজমুল হোসেন বলেন, তাদের মূল দাবি বর্তমান চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ এবং বিভাগ থেকে তাকে অপসারণ করা। তিনি বলেন, আগের দিন তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল, সোমবার দুপুর ১২টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে তারা অনশনে বসবেন।

নাজমুল হোসেন বলেন, উপাচার্যের দপ্তরে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান না পাওয়ায় প্রায় ১৩০ শিক্ষার্থী অনশনে বসেছেন। চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

তবে শিক্ষার্থীদের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়। ওই সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক হাফিজ আশরাফুল হক বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি ওই দায়িত্বে রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অনশন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x