ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে: বরিশালে প্রতিমন্ত্রী নুর

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি থাকলেও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের বিদেশে যাওয়ার জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় দেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া মানুষের সংখ্যা আরও বাড়ানো হবে।

ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বিএম কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রতিমন্ত্রী কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে: বরিশালে প্রতিমন্ত্রী নুর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x