পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারে তৎপর হয়েছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের ওই যুবক আইফোন কেনার উদ্দেশ্যে দেড় বছরের শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দিয়েছেন। বিষয়টি শনিবার ঘটলেও রোববার জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি। শিশুটিকে কার কাছে এবং কীভাবে দেওয়া হয়েছে, অর্থের লেনদেন কীভাবে হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
ঘটনার খবর পেয়ে দশমিনা থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
মতামত