ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে ঘাসে বি-ষ দেওয়ার অভিযোগ, ৩ মহিষের মৃ/ত্যু অসুস্থ ৩০

পটুয়াখালীর বাউফলে চরাঞ্চলের মাঠে মহিষের খাবার হিসেবে ব্যবহৃত ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা গেছে। এ ঘটনায় আরও প্রায় ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। আকস্মিক এ ঘটনায় চরাঞ্চলের হতদরিদ্র কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পরিকল্পিতভাবে মাঠের ঘাসে বিষাক্ত পদার্থ ছিটিয়ে দেওয়ার কারণেই মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার। তিনি মহিষগুলোর অসুস্থতার কারণ বিষক্রিয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রদ্বীপের চরাঞ্চলে বিভিন্ন কৃষক দীর্ঘদিন ধরে নিজেদের মহিষ মাঠে চড়িয়ে পালন করে আসছেন। শুক্রবার বিকেলে বেশ কয়েকটি মহিষ মাঠ থেকে গোয়ালঘরে ফেরার পর খাদ্য গ্রহণ করে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি মহিষের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, চান্দু খান, বশির ফকির, মিরাজ ফকির, কবির, শাহজাহান, রিপন, শাহিন, সুজন ও জাহাঙ্গীরসহ আরও কয়েকজন। তাদের দাবি, মাঠে থাকা ঘাসে বিষ প্রয়োগের কারণেই মহিষগুলোর এমন পরিণতি হয়েছে। এতে তাদের গবাদিপশু হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার জানান, অসুস্থ মহিষগুলোর শারীরিক অবস্থা ভালো নয়। পরিদর্শনে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করা হবে। তদন্তের পর প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ঘটনা

স্থানীয় সূত্রগুলো বলছে, চন্দ্রদ্বীপ এলাকায় মহিষের পাল চরানোকে কেন্দ্র করে এর আগেও বিরোধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহিষের পাল মাছ ধরার চাই ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি-সমর্থকদের কয়েকজন আহত হন এবং জামায়াত-সমর্থকদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে জামায়াতের নেতারা অভিযোগ করেন, চরাঞ্চলের মাঠে মহিষ চরানোর জন্য ছাত্রদলের এক নেতা কৃষকদের কাছ থেকে চাঁদা নেন। তবে এসব অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলার মধ্যেই সাধারণ কৃষকদের মহিষ বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা নতুন করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ তৈরি করেছে।

কৃষকদের দাবি, রাজনৈতিক বিরোধ কিংবা স্থানীয় কোনো দ্বন্দ্বের জেরে যদি কেউ পরিকল্পিতভাবে মাঠের ঘাসে বিষ প্রয়োগ করে থাকে, তাহলে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পাশে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অসুস্থ মহিষগুলোর দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পাশাপাশি ভবিষ্যতে চরাঞ্চলের গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ঘাসে বি-ষ দেওয়ার অভিযোগ, ৩ মহিষের মৃ/ত্যু অসুস্থ ৩০

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x