মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে গাজী রাশেদ সামসকে সভাপতি এবং গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ ইসলাম শাহীন এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা।
কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
মতামত