হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি; র্যাবের সহায়তায় বরিশাল থেকে গ্রেপ্তার
বরগুনার আমতলীতে হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি এবং আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ ওরফে নয়া গ্রেপ্তার হয়েছেন। র্যাবের সহায়তায় তাকে বরিশালের কাউনিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ওরফে নয়া গ্রেপ্তার হন।
পুলিশের দাবি, গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি আমতলী এলাকায় আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের ধারাবাহিকতায় তার গ্রেপ্তারকে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মতামত