ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়তে কলাপাড়ায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ কার্যক্রমের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এতে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, বিআরডিবি সভাপতি ফোরকান তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সদস্য মিলন রাজু, মো. ইয়াকুব এবং ‘আমরা কলাপাড়াবাসী’র সদস্য নাজমুস সাকিবসহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ কার্যক্রমের সামগ্রিক আয়-ব্যয়ের হিসাব উপস্থিত ব্যক্তিদের সামনে উপস্থাপন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এ কার্যক্রমের মাধ্যমে কলাপাড়া পৌর শহরের প্রায় ৩ হাজার ২০০ পরিবারকে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা সেবা দেওয়া হচ্ছে।

সভায় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার দায়িত্ব শুধু পৌর কর্তৃপক্ষের নয়; এর সঙ্গে নাগরিক সচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণও জরুরি। শহরের যত্রতত্র ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

তারা বলেন, কলাপাড়া পর্যটনসমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ শহর। তাই শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স্থানীয় প্রশাসন, পৌরসভা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্লাস্টিক ও জঞ্জালমুক্ত কলাপাড়া গড়ে তুলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে শহরটিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়তে কলাপাড়ায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x