ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং ফুটবল, সার্জি, বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের এডহক কমিটির নবাগত সভাপতি সাকায়েত হোসেন মামুন খান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাকায়েত হোসেন মামুন খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের মানোন্নয়ন এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এর অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন খান বলেন, ‘‘এটি আমাদের নিজেদের বিদ্যালয়। আমরা এখানে পড়াশোনা করেছি, এখন আমাদের নতুন প্রজন্ম এখানে শিক্ষা গ্রহণ করছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের মাঠ সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব বিষয়ে কাজ করার চেষ্টা করব। এ জন্য ভরিপাশার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।’’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুন, কেশবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন খান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শাহজাহান খান, সেলিম গাজী ও আবদুর রাজ্জাক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x