ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় বন বিভাগের খালে বিষ দিয়ে মাছ শিকার, যুবক আটক

পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের আওতাধীন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে মো. আল আমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে চর হায়দার ফরেস্ট ক্যাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চর হায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পায় বন বিভাগ। পরে বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে আল আমিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটক আল আমিন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহিম শিকদার।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনাঞ্চলের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার শুধু পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্যই ক্ষতিকর নয়, এতে খালের অন্যান্য জলজ প্রাণীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

অভিযানে বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের সঙ্গে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

চর হায়দার ফরেস্ট ক্যাম্পটি দশমিনা রেঞ্জের অধীন এবং পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাভুক্ত। বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আটক আল আমিনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় বন বিভাগের খালে বিষ দিয়ে মাছ শিকার, যুবক আটক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x