ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সরকারি এ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ মিললেও প্রেসক্রিপশনে থাকা অনেক ওষুধ হাসপাতালের ফার্মেসি থেকে না পাওয়ায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় অনেক ওষুধ নিয়মিত পাওয়া যাচ্ছে না। চিকিৎসকের ব্যবস্থাপত্র হাতে নিয়ে হাসপাতালের ফার্মেসিতে গেলে অনেক সময় ‘ওষুধ নেই’ বলে জানানো হচ্ছে। ফলে বাধ্য হয়ে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের।

এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিনামূল্যে ওষুধ পাওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু অধিকাংশ সময় প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় বাইরে থেকে কিনতে হচ্ছে। দরিদ্র মানুষের জন্য এ বাড়তি ব্যয় বহন করা খুবই কষ্টকর।

স্থানীয় বাসিন্দারা জানান, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর উপজেলার প্রায় তিন লাখ মানুষ নির্ভরশীল। দীর্ঘদিন ধরে জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটের পাশাপাশি ওষুধের ঘাটতিও রয়েছে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

হাসপাতালের স্টোরকিপার মো. রেজাউল করিম জানান, ১২ আগস্টের আগে হাসপাতালে কোনো ওষুধের সরবরাহ ছিল না। ১৬ আগস্ট থেকে ওষুধ দেওয়া শুরু হয়েছে। তবে প্যারাসিটামল সিরাপ পাওয়া যায়নি। চাহিদা অনুযায়ী সব ধরনের ওষুধও সরবরাহ করা হয়নি। ইনজেকশনের ক্ষেত্রেও সব ধরনের সরবরাহ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। বিপুলসংখ্যক রোগীর চাপের কারণে অনেক সময় পরিস্থিতি সামাল দিতে কষ্ট হয়।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার কল্পনা রানী বলেন, ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রায়ই রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। পর্যাপ্ত ওষুধ থাকলেও অতিরিক্ত রোগীর চাপের কারণে ওষুধ ও চিকিৎসাসেবা সমন্বয় করে দিতে হয়। এভাবেই কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেন মং বলেন, কিছু ওষুধের সংকট রয়েছে। সরকারি ইডিসিএল (EDCL) কোম্পানি থেকে হাসপাতালের ওষুধ সংগ্রহ করতে হয়। এর বাইরে থেকে ওষুধ আনার সুযোগ নেই।

তিনি বলেন, হাসপাতাল থেকে ৮০টি আইটেমের ওষুধের চাহিদা দেওয়া হলেও ৬১টি আইটেম পাওয়া গেছে, তাও আংশিকভাবে। অথচ প্রতিদিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন কয়েকশ রোগী। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছু ওষুধের সংকট তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, কিছুদিনের মধ্যে নতুন করে ওষুধের সরবরাহ পাওয়া গেলে সংকট অনেকটাই কমে আসবে।

তবে স্থানীয়দের প্রশ্ন—উপজেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রধান সরকারি প্রতিষ্ঠানটিতে যদি প্রয়োজনীয় ওষুধই পর্যাপ্ত না থাকে, তাহলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবার উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে? নিয়মিত রোগীর চাপ ও ওষুধের চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহব্যবস্থা আরও কার্যকর ও সময়োপযোগী করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x