ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে সাবেক প্রধান শিক্ষক শাহ আলমের ইন্তেকাল

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম আর নেই। শনিবার (২২ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে মুরাদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে শাহ আলম শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর হাতে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী পরবর্তী সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

শাহ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘শাহ আলম স্যার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষার আলোকবর্তিকা। এলাকায় শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থী গঠনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সমাজ একজন আদর্শ ও গুণী মানুষকে হারাল।’

তিনি মরহুম শাহ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহ আলমের মৃত্যুতে শিক্ষক, সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দুমকিতে সাবেক প্রধান শিক্ষক শাহ আলমের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x