“মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আলোর দিশারী মোরা জাগবোই, আগামীর পৃথিবী গড়বো মোরা নতুন সকাল আনবোই মোরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালীর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান।
এ সময় বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি আবু সাদিক কায়েমসহ অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের স্বপ্নপূরণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মতামত