পটুয়াখালী পৌরসভার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার ওই নারীর নাম মোসা. শিল্পী বেগম। তিনি চরপাড়া (স্বনির্ভর রোড) এলাকার মো. সোহেল মাতবরের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার একটি দল বুধবার চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছর দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্পী বেগমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলায় আদালতের দেওয়া সাজা কার্যকর করার জন্য পরোয়ানা জারি ছিল। অভিযান শেষে তাকে থানায় নেওয়া হয়।
পরে গ্রেপ্তার শিল্পী বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত