ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে আজ ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের মাহফিল

সংগ্রহীত

পটুয়াখালী শহরের কলের পুকুর পাড় জামে মসজিদে আজ সোমবার (১৭ আগস্ট) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইসলামী মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক শাহ আবু নছর নেহালউদ্দিন আহমদ হোসাইন (রহ.)।

মাহফিলে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী আলোচনা, তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এ উপলক্ষে কলের পুকুর পাড় জামে মসজিদ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মাহফিলটি আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা শাখা। সংশ্লিষ্টরা ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে আজ ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালী শহরের কলের পুকুর পাড় জামে মসজিদে আজ সোমবার (১৭ আগস্ট) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইসলামী মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক শাহ আবু নছর নেহালউদ্দিন আহমদ হোসাইন (রহ.)।

মাহফিলে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী আলোচনা, তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এ উপলক্ষে কলের পুকুর পাড় জামে মসজিদ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মাহফিলটি আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা শাখা। সংশ্লিষ্টরা ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x