ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে আ.লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা

 পটুয়াখালীর দুমকিতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত।

এ সময় দুমকি উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে আ.লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

 পটুয়াখালীর দুমকিতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত।

এ সময় দুমকি উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x