ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার জন্মদিন পালন

পটুয়াখালীর বাউফলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির গোলাবাড়ি কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে পৌর শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রা চলাকালে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শনিবার রাতে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

অনুষ্ঠানে সামুয়েল আহমেদ লেনিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও স্মৃতি দীর্ঘদিন ধরে ধরে রাখতে চান।

কোরআন খতম, দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও খাবার বিতরণসহ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাউফলে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x