ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা ও অবস্থান

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখ এবং মোড়কে স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী যুক্ত করার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এনজিও সংস্থা সাউদার্ন সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসএসডিপি) ও সিটিজেন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পটুয়াখালী জেলার কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। নিরাপদ খাদ্য ও কর্মসূচির মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর ট্রান্স ফ্যাটের উপস্থিতি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। প্যাকেটজাত খাদ্য কেনার সময় ভোক্তারা যাতে পণ্যের উপাদান সম্পর্কে সহজে জানতে পারেন এবং সচেতনভাবে নিরাপদ খাবার বেছে নিতে পারেন, সে জন্য মোড়কের লেবেলিং ব্যবস্থা আরও সহজ ও স্পষ্ট করা প্রয়োজন।

তারা বলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভোক্তার অধিকার ও জনস্বাস্থ্যের বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য প্যাকেটজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ এবং বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আমির এবং পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী রাকিবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা। পরে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং প্যাকেটজাত খাদ্যে বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে দুটি পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা ও অবস্থান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x