ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব, নবজাতক হাসপাতালে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি যাত্রী ছাউনির ভেতরে সন্তান প্রসব করেছেন এক অসহায় ও মানসিকভাবে ভারসাম্যহীন নারী। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন।

স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন বলেন, প্রথমে ওই নারীকে দেখতে পেয়ে স্থানীয়রা কিছু কাপড় ও ব্যানার দিয়ে তাকে আড়াল করেন। পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ঘটনাস্থলে পৌঁছান। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে মা ও নবজাতকের নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ওই নারীর পরিচয় কিংবা তার কোনো স্বজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অসহায় অবস্থায় ঘোরাফেরা করছিলেন বলেও স্থানীয়দের দাবি।

তাদের মতে, মা ও নবজাতকের চিকিৎসার পাশাপাশি ওই নারীর পরিচয় ও স্বজনদের খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে মা ও শিশুর জন্য নিরাপদ আশ্রয় এবং পরবর্তী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

প্রশাসনের উদ্যোগে নবজাতককে হাসপাতালে নেওয়ার পর মা ও শিশুর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব, নবজাতক হাসপাতালে

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x