ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

কাদায় ডুবে রাস্তা, ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

সংগ্রহীত

পটুয়াখালীর মহিপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের কমরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দ ও কাদায় ভরা রাস্তায় ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। তৈরি হয় বড় বড় গর্ত ও কাদার স্তর। এতে পথচারী, শিক্ষার্থী, নারী, শিশু ও যানবাহন চালকদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাস্তার গর্তগুলোতে পানি জমে থাকে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসী জানান, রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ রাস্তায় জমে থাকা কাদা ও পানির মধ্যে ধানের চারা রোপণ করেন।

প্রতিবাদকারীরা জানান, রাস্তার বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি চলাচলের রাস্তা নয়, বরং ধান চাষের জমি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই প্রতীকীভাবে রাস্তায় ধানের চারা রোপণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তার সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কাদায় ডুবে রাস্তা, ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x