ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালী চেম্বার অব কমার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে নারিকেল গাছ লাগিয়েছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের স্বনির্ভর রোড এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কর্মসূচিতে শতাধিক নারিকেল গাছ রোপণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন।

কর্মসূচি প্রসঙ্গে কামাল হোসেন বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে নারিকেল গাছ রোপণ করা হয়েছে। আগামী পাঁচ বছর নিয়মিতভাবে এ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার মাটি ও আবহাওয়ার জন্য নারিকেল গাছ উপযোগী হওয়ায় খালি জায়গাগুলোতে নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, বৃক্ষরোপণ শুধু কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝড় ও বন্যা থেকে মানুষকে রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই একসঙ্গে কাজ করলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য সফলভাবে অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী চেম্বার অব কমার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x