পটুয়াখালীর জৈনকাঠীতে নূরনগর হামিদুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী দাওয়াত, তালিম, ইসলাহী জোড় ও ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) মাহফিলে পবিত্র জুমার নামাজ আদায় করেন ৬নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আজাদুল হক আজাদ মুন্সি। নামাজ শেষে তিনি মাহফিলে আগত মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে ৬, ৭ ও ৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে চারাবুনিয়া, জৈনকাঠী, পটুয়াখালীতে এ তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষা, ইসলামী আদর্শের প্রচার, আত্মশুদ্ধি এবং মানুষের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে মুহাম্মদ আজাদুল হক আজাদ মুন্সি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্থান: নূরনগর হামিদুস সুন্নাহ মাদ্রাসা, চারাবুনিয়া, জৈনকাঠী, পটুয়াখালী।
মতামত