ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

অসহায় ভবঘুরে ব্যক্তির পাশে জেলা ছাত্রদল, পরিচ্ছন্ন করে দিলেন নেতাকর্মীরা

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল। অসহায় ও মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ খাবারের ব্যবস্থা করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের নির্দেশনায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উদ্যোগের অংশ হিসেবে অসহায় ওই ব্যক্তির চুল ও নখ কেটে দেওয়া হয়। পরে তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পরিধানের জন্য পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তার জন্য এক বেলা খাবারেরও আয়োজন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ উদ্যোগের তথ্য থেকে জানা যায়, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমডি বায়েজিদ চৌধুরী।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ সমাজকে উৎসাহিত করবে।

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অসহায় ভবঘুরে ব্যক্তির পাশে জেলা ছাত্রদল, পরিচ্ছন্ন করে দিলেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x